কলকাতায় ‘চোখ সাহিত্য পুরস্কার’ পেলেন সামিয়া রহমান

news-image

কলকাতা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু স্মারক’ সম্মাননা পেলেন ভারতের প্রখ্যাত যাদুকর পিসি সরকার (জুনিয়র)। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার বাংলা একাডেমি সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার মেয়ে বিশিষ্ট অভিনেত্রী মুমতাজ সরকারের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও বঙ্গবন্ধু স্মারক তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী মমতা শঙ্করের হাতে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে তার নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেওয়া হয় কলকাতার ‘চোখ’ পত্রিকার উদ্যোগে।

এদিনের এই অনুষ্ঠানে “চোখ সাহিত্য পুরস্কার” তুলে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও জনপ্রিয় টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমানের হাতে। ওই একই পুরস্কার পান বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার দীপঙ্কর দাস রতন।

“বিজয় স্মারক” পুরস্কার তুলে দেওয়া হয় বাংলাদেশের বিশিষ্ট আবৃতি শিল্পী সীমা ইসলামের হাতে। যোগমায়া দে স্মৃতি-১৪২৫” পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রী মুমতাজ সরকারকে।

এদিন পুরস্কার তুলে দেন “চোখ” পত্রিকার সভাপতি, কবি ও কলকাতা দূরদর্শনের সাবেক ডিরেক্টর পঙ্কজ সাহা। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সামিয়া রহমান, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব মোফাকখারুল ইকবাল ও “চোখ” পত্রিকার সম্পাদক মানিক দে প্রমুখ।

পুরস্কার পেয়ে সামিয়া রহমান জানান, একজন সাংবাদিক হিসেবে “চোখ পত্রিকার পক্ষ থেকে পুরস্কার পেয়ে আমি খুবই গর্বিত ও সৌভাগ্যবান।

অন্যদিকে সীমা ইসলাম জানান, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত বিজয় স্মারক সম্মানে সম্মানীত হয়ে আমি খুবই গর্বিত।

পুরস্কার প্রদান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার