,

ফেসবুকে ডিলিট করা পোস্ট ফিরে পাবেন যেভাবে

news-image

অতীত কখনও সুখের৷ কখনও যন্ত্রণাদায়ক৷ তবে কথায় বলে, ‘টাইম ইজ দ্য বেস্ট হিলার’৷ সময়ের প্রলেপ অনেক কিছুই ভুলিয়ে দেয়৷ আর তাই অনেকটা সময় পেরিয়ে এসে ফেলে আসা অতীতকে একবার দেখতে ইচ্ছে করে৷

বর্তমান যুগে আমাদের অনেক কিছুই জমা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার আর্কাইভে৷ বিশেষত ফেসবুকে৷ বন্ধুদের সঙ্গে ফেলে আসা কলেজের দিনের স্মৃতি হোক কিংবা প্রাক্তনের সঙ্গে প্রেমের স্মৃতিই হোক-একটা সময় পর সবকিছু ফিরে দেখতে ভাল লাগে৷ কিন্তু ঘটনা হল, ঝোঁকের বশে আমরা অনেক কিছু ডিলিট করে ফেলি৷ এবার চাইলেই বা পুরনো জিনিস ফিরে পাবেন কীভাবে?

হারানো সে দিনে স্রেফ স্মৃতিতেই ফেরা যায়৷ ঠিক এই জিনিসটাকেই বাস্তবে রূপায়ণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ৷ ফেসবুকে এ যাবৎ আপনি যা যা ডিলিট করেছেন সবই রাখা আছে একটি আর্কাইভে৷ সেটি লোকচক্ষুর সামনে নেই ঠিকই, কিন্তু সংরক্ষিত আছে ফেসবুকের নিজস্ব ঘরে৷ আপনাকে শুধু অনুরোধ জানাতে হবে তা ফিরে পেতে৷
যেভাবে অনুরোধ জানাবেন: নিজের প্রোফাইলের সেটিংসে যান৷ দেখুন সবার শেষে ‘ডাউনলোড এ কপি অফ ইয়োর ফেসবুক ডেটা’ বলে একটি অপশন আসছে৷ নিচের ছবিটি দেখে আন্দাজ করতে পারেন৷
এই অপশনে ক্লিক করে দেখতে পাবেন ‘স্টার্ট মাই আর্কাইভ নামে’ আর একটি অপশন৷
এখানে ক্লিক করলেই ফেসবুকের কাছে আপনার অনুরোধ পৌঁছে যাবে। আর ফিরে পাবেন পুরানো স্মৃতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে