,

কিডনি রোগের প্রাথমিক উপসর্গ

news-image

স্বাস্থ্য ডেস্ক: একজন মানুষ একটি কিডনি নিয়েও সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু ঝুঁকি না নিয়ে কিভাবে দুইটি কিডনিই সুস্থ রাখা যায় সেদিকে সবার যত্নবান হওয়া জরুরি।

কোনও কারণে কিডনি যদি নষ্ট হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয় তাহলে জীবন সংশয় দেখা দিতে পারে।এ কারণে কিডনিতে কোনও সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কিডনির সমস্যা হলে কিছু কিছু উপসর্গের মাধ্যমে তা প্রকাশ পায়।যেমন-

১.রক্ত পরিশুদ্ধ করা কিডনির অন্যতম প্রধান কাজ। যদি কিডনির সমস্যা থাকে তাহলে তা শরীর থেকে টক্সিন বের করে রক্ত পরিশোধন করতে পারে না। তখন সারাদিন ক্লান্ত লাগে, মাথা ঘোরা ভাব বেশি হয়।

২. অনেক কারণেই খাদ্যে অরুচি হতে পারে। কিডনির সমস্যাও এর মধ্যে অন্যতম।কিডনি ঠিক মতো কাজ না করলে খাদ্যে অরুচি দেখা দেয।

৩. শরীর থেকে টক্সিন বের করার পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতেও কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনিতে সমস্যা হলে মস্তিষ্কের কার্যক্রমে সমস্যা দেখা দেয়।

৪. কিডনির সমস্যা থাকলে ত্বক শুস্ক হয়ে ওঠে, চুলকানি দেখা দেয়।

৫. কিডনি শরীরে পানির ভারসাম্য বজায় রাখে। যখন এটা কার্যকারিতা হারায় তখন শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ভাব দেখা যায়। বিশেষ করে চোখের নিচ, মুখ কিংবা পা ফুলে যায়।

৬. কিডনির সমস্যা হলে প্রস্রাব কম বা বেশি হতে পারে। যদি প্রস্রাব গাঢ় রঙের হয় এবং রক্ত পরে তাহলে বুঝতে হবে কিডনির সমস্যা হয়েছে।

৭. কিডনির সমস্যা থাকলে অনেকসময় মাংসপেশী ক্রাম্প করে। সূত্র : হেলদিবিল্ডার্জড

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে