শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৫ শতাধিক প্রবাসী আটক

news-image

মালয়েশিয়ায় ৫ শতাধিক অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। থ্রি-প্লাস ওয়ানের মাধ্যমে অবৈধ শ্রমিকদের দেশে ফেরার সুযোগ শেষ হওয়ার পরপরই শনিবার এক অভিযানে তাদের আটক করা হয়।

বিভিন্ন সূত্রে ৫ শতাধিক অবৈধ প্রবাসীকে আটক করার তথ্য জানানো হয়েছে। তবে দেশটির অভিবাসন বিভাগ ৩৯৫ জনকে আটকের বিষয় নিশ্চিত করেছে। এছাড়া আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।

জানা যায়, এজেন্টর নামে ভিসা করে বিভিন্ন জায়গায় কাজ করলেও তাদের অবৈধ হিসেবে বিবেচিত করা হবে। তবে অনেকের ভিসা থাকা সত্ত্বেও আটক করা হয়েছে। এর ফলে প্রবাসীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুকে সেরি মুস্তফার আলী জানান, যতক্ষণ পর্যন্ত অবৈধ প্রবাসীদের আইনের আওতায় আনা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালিত হবে। অবৈধ শ্রমিক এবং মালিকদের সঙ্গে কোনও আপস করা হবে না বলে হুঁশিয়ারি দেন ইমিগ্রেশন বিভাগের প্রধান। তিন বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টায় অবৈধ অভিবাসী মুক্ত করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, শুধু অবৈধ অভিবাসী সন্ধানেই নয়, এবার মালিকপক্ষকেও আইনের আওতায় আনা হবে। আর আটকদের বিচার না হওয়া পর্যন্ত কোনও প্রকার আউট পাস সংগ্রহ করতে দেওয়া হবে না বলে জানান মুস্তফার আলী।

জানা যায়, যে তিন বাহিনী দিয়ে অভিযান সাজানো হয়েছে তার মধ্যে রয়েছেন- ইমিগ্রেশন, পুলিশ ও রেলা।

এ জাতীয় আরও খবর

বৈঠক করতে মন্ত্রী নিজে গেলেন সৌদি দূতাবাসে!

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণও সরিয়ে দেবে’: শফিকুর রহমান

সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রংপুরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বিশ্ববিদ্যালয়-শিল্প-প্রবাসী সংযোগে নতুন উদ্যোগ