ইলিশ-বেগুনের যুগলবন্দি

news-image

লাইফস্টাইল ডেস্ক: চলছে ভাদ্র মাস। গুমোট গরমের সাথে মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। আর এটাই তো বাঙ্গালিদের ইলিশ খাওয়ার সময়। ইলিশের পেটে ডিম থাকলে নাকি মাছের স্বাদ যায় কমে। কিন্তু যদি পেট ভরা থাকে বেগুনভর্তা দিয়ে! তার স্বাদ না খেলে বোঝা মুশকিল। ভাদ্র মাসে এই ইলিশ খাওয়ার উৎসবে আজ দেয়া হলো একটি রেসিপি।

উপকরণ মাঝারি আকারের বেগুন ১টি, ইলিশ ২ পিস, স্টক ১/২কাপ, সরিষা তেল ৫০ গ্রাম, রসুন কুঁচি ১ চামচ, পেঁয়াজ কুঁচি ২ চামচ, মরিচ কুঁচি অল্প, মরিচ বাটা ১ চামচ, হলুদ সামান্য লবণ স্বাদ মতো, কাঠকয়লা এক টুকরো, মাখন সামান্য।

প্রণালি বেগুন লম্বালম্বি কেটে পুড়িয়ে রাখুন। সামান্য লবণ, হলুদ,মরিচ ও তেল দিয়ে ইলিশ ম্যারিনেট করে রাখুন। পোড়া বেগুন মেখে নিয়ে প্যানে তেল দিয়ে রসুন,পেঁয়াজ ও মরিচ কুঁচি দিয়ে নেড়েচেড়ে বেগুন মেশান। সামান্য লবণ দিয়ে নামিয়ে রাখুন। অন্য একটা পাত্রে বেগুনভর্তা রেখে পাশে জ্বলন্ত কাঠকয়লার ওপর মাখন ছড়িয়ে ধোঁয়া উঠলে চাপা দিয়ে রাখুন।

অন্য দিকে, মাছ দুটো এ পিঠ-ও পিঠ করে হালকা করে ভেজে বেগুনভর্তার ওপর ইলিশ ভাজা রেখে ও মাঝখানে বাকি বেগুন দিয়ে মাছ সামান্য ভাপিয়ে নিয়ে মরিচ সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বেগুন ইলিশের যুগলবন্দি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার