বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে দ্রুত ব্যাংক ঋণ পাইয়ে দিতে সাহায্য করবে গুগল

news-image

প্রযুক্তি ডেস্ক: আবেদন করার সঙ্গে সঙ্গেই আমানতকারীরা যাতে ঋণ পান, তার জন্য এবার ভারতীয় ব্যাংকগুলিকে সাহায্য করবে গুগল। আমানতকারীর সংখ্যা বাড়াতেও গুগলের সহায়তা পাবে ভারতীয় ব্যাংকগুলি।

দিল্লিতে সংস্থার একটি বার্ষিক অনুষ্ঠানে গুগলের ‘নেক্সট বিলিয়ন ইউজার ইনিশিয়েটিভ’-এর ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এ ব্যাপারে ইতোমধ্যেই আমরা ফেডেরাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক ও কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে পৌঁছেছি। আরও বেশি সংখ্যায় ভারতীয় ব্যাংককে আমরা ওই সহায়তা দিতে চাইছি।’’

গুগলের লক্ষ্য, ভারতে যে লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের সকলকেই ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় এনে ফেলা। এর ফলে ব্যাংক ঋণ অনেক সহজে ও দ্রুত পেতে পারবেন আমানতকারীরা। কত দ্রুত? গুগলের দাবি, আবেদন করার পরের মুহূর্তেই।

সিজারের কথায়, ‘ভারতের মতো দেশে যেখানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে খুব দ্রুত, সেখানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অত্যন্ত কার্যকরী হবে।’

ব্যাংকিং ব্যবস্থায় অর্থ লেনদেনকে সহজতর করতে গত বছর একটি পেমেন্ট অ্যাপ চালু করেছিল গুগল। তার নাম- ‘তেজ’ (হিন্দিতে যার অর্থ- দ্রুত গতি)। ভারতে ইতোমধ্যে চালু সরকারি পেমেন্ট অ্যাপ ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই)-এর সঙ্গে সমন্বয় বজায় রেখে গুগলের অ্যাপ ‘তেজ’ ভারতে জনপ্রিয় হয়েছে।

সমীক্ষক সংস্থা ‘ক্রেডিট সুইস’ জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় গুগলের এই অনুপ্রবেশ আগামী পাঁচ বছরে আরও পাঁচ গুণ বাড়বে। মঙ্গলবার ওই অ্যাপের নতুন নাম হয়েছে ‘গুগল পে’।—আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ