,

চমক নিয়ে রিহানা

50948_rihaবিনোদন প্রতিবেদক :আলোচিত সংগীত তারকা রিহানা সব সময়ই সংবাদে থাকতে ভালবাসেন। নিজের নগ্ন ছবি টুইটারে প্রকাশ করে কিংবা স্ক্যান্ডালে জড়িয়ে বহুবারই সংবাদে পরিণত হয়েছেন তিনি। তাকে এই সময়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত ও বিতর্কিত গায়িকা বললেও ভুল হবে না। এদিকে সব সময়ই রিহানাকে তার ভক্তরা আবেদনময়ী দেখতে পছন্দ করেন। আর তাই তো ভক্তদের জন্য এ গায়িকা নিয়মিতই নিজের নতুন আবেদনময়ী ছবি প্রকাশ করে থাকেন। নিজে ঘোষণা দিয়েই এমন কা- ঘটাচ্ছেন তিনি। তবে নতুন খবর হলো, গত একটি বছর রিহানা ব্যস্ত ছিলেন নিজের নতুন অ্যালবাম নিয়ে। ডিজে মুসটার্ড, ডেভিড গুয়েটা, রোডনি এবং রিকি রোমিওদের সহযোগিতা নিয়ে এবারের অ্যালবামটির কাজ করেছেন তিনি। এরই মধ্যে এ অ্যালবামের কাজও শেষ হয়েছে। রিহানা জানিয়েছেন, একটি গ্রেট অ্যালবাম হয়েছে। এর আগে আমি কোন অ্যালবাম নিয়ে এতটা সন্তুষ্ট ও উত্তেজিত ছিলাম না। শ্রোতাদের জন্য চমক অপেক্ষা করছে। তবে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব শিগগিরই অ্যালবামটি নিয়ে হাজির হচ্ছি আমি। এদিকে চমকের ব্যাপারে এখনও কিছু না জানালেও তার একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, অ্যালবামের সঙ্গে সঙ্গে একটি ভিডিও প্রকাশ করছেন রিহানা। আর চমকটা সেখানেই। এ ভিডিওতে কয়েকজন শীর্ষ সংগীত তারকাকেও পারফরম করতে দেখা যাবে তার সঙ্গে। আর ভিডিওতে প্রায় নগ্ন হয়ে নাচতে দেখা যাবে রিহানাকে। বিষয়টি গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তা পারেননি এ তারকা। এরই মধ্যে খবরটি ছড়িয়ে পড়েছে। এর আগে নিজের নগ্ন ছবি প্রকাশ করলেও মিউজিক ভিডিওতে পুরোপুরি নগ্ন হয়ে নাচেননি তিনি। এ গানটি অ্যালবামের সঙ্গেই ছাড়বেন বলে ঠিক করেছেন রিহানা। আর সেটা হলে তার ভক্তদের জন্য সোনায় সোহাগাই হবে। কারণ, দীর্ঘ সময় ধরে রিহানার নতুন ভিডিও প্রকাশ হচ্ছে না। সব মিলিয়ে তাই বড় চমক নিয়েই রিহানা আসছেন শ্রোতা-দর্শকদের সামনে।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস