সকালে যেসব কাজ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর

news-image

ডেস্ক রিপোর্ট।। সকালে ঘুম থেকে উঠে আমরা যেসব কাজ করি তার মধ্যে বেশ কিছু কাজই সঠিক নয়। কিন্তু একটু সতর্কভাবে কাজ করলেই এগুলো ঠিকভাবে করা সম্ভব। আর কাজগুলো ঠিকভাবে করতে পারলে তা দিনটি ভাল করাও সহজ হবে। জেনে নিন সে সব কাজের সম্পর্কে-

আপনাকে খুব সকালে উঠেই নানা কাজে ব্যস্ত হয়ে পড়তে হয়। আর এজন্য ঘুম থেকে ওঠার পর হাতে কোনও সময়ই থাকে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি মোটেই সঠিক নয়। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি আপনি কাজ শুরু করেন তাহলে তা আপনার পিঠের মাংসপেশীর ক্ষতি করতে পারে। এছাড়া ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি দাঁড়িয়ে কাজ শুরু করেন তাহলে তা আপনার রক্তগুলোকে পায়ের দিকে নিয়ে যাবে, যা দেহের ক্ষতি করবে।

ঘুম থেকে ওঠার পর অনেকেই তেমন একটা ক্ষুধার্ত থাকেন না। ফলে সকালের খাবার খাওয়ার তেমন তাগিদও থাকে না। এতে সকালের খাবার বাদ দিয়ে দেন অনেকেই। এছাড়া অনেক দেরি করে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। যদিও এ বিষয়টি মোটেই উচিত নয়। ঘুমের সময় দেহের বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। এতে সহজে ক্ষুধা লাগে না। যদিও দেহের স্বাভাবিক উদ্যম ফিরিয়ে আনার জন্য খাবার খাওয়া প্রয়োজন।

ঘুম থেকে ওঠার পর সকালেই আমরা যাবতীয় কাজ করতে চাই। এজন্য সন্তানকে স্কুলে পাঠানো, সামাজিক যোগাযোগ মাধ্যম চেক করা, অফিসের ই-মেইল, মোবাইল ফোন ইত্যাদির চাপে শারীরিক পরিশ্রম, খাবার ও অন্যান্য কাজগুলো করার কথা অনেকেই ভুলে যাই। যদিও এমনটা না করে বরং শরীরের দিকে কিছুটা মনোযোগ দেওয়া প্রয়োজন

আপনি যদি ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করেন এবং এবং সকালে ঘুম থেকে ওঠার জন্য সেই অ্যালার্ম বাজলেই তার ‘স্নুজ’ বাটনে চাপ দিয়ে আবার ঘুমাতে থাকেন তাহলে তা কয়েকটি কারণে ক্ষতিকর। কারণ ‘স্নুজ’ বাটনে চাপ দেওয়ার পর আবার ঘুমালে তা আপনার ভাল ঘুমের ব্যাঘাত ঘটায়। দেহের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার