সালমানের পালক বোন অর্পিতা!

arpitaবিনোদন প্রতিবেদক : সালমান খানের আদুরে বোন অর্পিতা খানের বিয়ে নিয়ে ভারতের বিনোদন জগতে চলছে এক উৎসব মুখোর এলাহি কাণ্ড! সবাই যেন এই বিয়ের প্রতিটি আপডেট জানতে একদম তৃষ্ণার্ত হয়ে আছে ।কখন কি ঘটছে এই রাজকীয় বিয়েতে। সেই সাথে ভারতের মিডিয়া পাড়াও যেন দম ফেলতে পারছে না এক সেকেন্ডের জন্য। ভারতীয় অভিনেতা সালমান খান তার এই ছোট বোনের বিয়েতে আয়োজনের কমতি রাখেননি। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কে নেই বিয়ের অনুষ্ঠানে অতিথির তালিকায়। কিন্তু আসলে কে এই অর্পিতা খান?
অনেকেরই অজানা সালমান খানের পালক বোন অর্পিতা । সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সালমা খান অর্পিতাকে দত্তক নেন। এক ছিন্নমূল নারীর মেয়ে অর্পিতা । মুম্বাইয়ের ফুটপাতে মৃত্যু হয়েছিল ছিন্নমূল এই নারীর। তার পাশে ছোট্ট অর্পিতাকে কাঁদতে দেখে বাড়িতে নিয়ে আসেন সালমানের বাবা-মা। পরে তাকে দত্তক নেন তারা।
আসুন জেনে নেওয়া যাক অর্পিতা সম্পর্কে এমনই আরও পাঁচটি তথ্য ।

১. সম্প্রতি দেহে উল্কি এঁকেছেন অর্পিতা। তারার নকশায় এই উল্কিতে উঠে এসেছে তার পরিবারের সব সদস্যের নাম। যাদের মধ্যে রয়েছেন বাবা সেলিম খান থেকে শুরু করে হেলেন, সালমা, সোহেল, আরবাজ, সালমান এবং দিকশার নাম।

২. পরিবারের সবাই চলচ্চিত্রের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকলেও, ছোটবেলা থেকেই সিনেজগতের প্রতি আগ্রহ নেই অর্পিতার। লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর উচ্চশিক্ষা নেয়ার পর এখন মুম্বাইয়ের একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্মে কাজ করছেন তিনি।

৩. এ প্রজন্মের অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম ছিল অর্পিতার। তখন অর্জুনের বয়স ছিল ১৮ আর তার ওজন ছিল ১৪০ কেজি। তবে তাদের সম্পর্ক মাত্র দু’বছর টিকেছিল।

৪. অর্পিতার আগ্রহ না থাকলেও হিন্দি সিনেমায় নিজের ভাগ্য অন্বেষণ করতে চান স্বামী আয়ুশ শর্মা। দিল্লিভিত্তিক পারিবারিক ব্যবসা ছেড়ে এখন নায়ক হওয়ার ইচ্ছা আয়ুশের।

৫. অর্পিতা-আয়ুশের বিয়ের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করার জন্য আলাদা একটি অ্যাকাউন্ট খুলেছেন তাদের বন্ধুরা। ‘এএ_ওয়েডিং’ নামের এই একাউন্টে পোস্ট করা হচ্ছে জমকালো এই আসরের সব ছবি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার