,

নোকিয়ার ব্লাকবক্স থেকে বেরোল N1 ট্যাব

file (3)

আন্তর্জাতিক ডেস্ক :গত সোমবার নোকিয়ার তরফে ছোট্ট একটা ট্যুইট! আর তাতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছিল গোটা গেজেট বিশ্ব। টুইটে একটি কালো বাক্সের ছবি, পাশে লেখা ছিল Guess what? কি রয়েছে এই কালো বাক্সে? কেউ ভাবছে সেটটপ বক্স, কেউ ভাবছে ক্রোম বাক্স, আবার কেউ ভাবছে, হবে কোনো গেজেট হাব।

 

সব জল্পনা থামিয়ে মঙ্গলবার ব্ল্যাকবক্সের রহস্যভেদ করল নোকিয়াই। বাজারে এল তাদের নোকিয়ার N1 অ্যান্ড্রয়েড ট্যাবলেট। nokia-hardware ফোনের দুনিয়া থেকে কিছুদিন হল বিদায় নিয়েছে নোকিয়া নাম। অধিগ্রহণের ফলে সাধের নোকিয়া নাম এখন মাইক্রোসফটের দখলে। তাই বলে নোকিয়ার অস্তিত্ব কি একেবারে হারিয়ে যাবে? তা হয় নাকি! বাজার দখলের নয়া লড়াইয়ে নোকিয়ার নবতম হাতিয়ার N1 অ্যান্ড্রয়েড ট্যাবলেট।

 

নতুন ট্যাবলেটটিতে রয়েছে, অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম। থাকছে ২ জিবি র‌্যাম, ২.৩ ইনটেল প্রসেসর, পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়াও নতুন ট্যাবটিতে ৫ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা থাকছে। ট্যাবটির ইন্টারনাল মেমোরি ৩২ জিবি। ৭.৯ ইঞ্চি  ডিসপ্লের নোকিয়ার এই ট্যাবলেটটি ২০১৫ সালের মাঝামাঝি নাগাদ বাজারে আসবে। সংস্থার তরফে আরো জানানো হয়েছে, চীনের বাজারে সবার আগে N1 ট্যাবটি পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর