হাতের কাছে রাখুন এই পাঁচ শেডের লিপস্টিক

news-image

লাইফস্টাইল ডেস্ক: এরকম কোনও মেয়ে হয়তো খুঁজে পাওয়া যাবে না যিনি লিপস্টিক পছন্দ করেন না। বিশেষ বিশেষ অনুষ্ঠানে পছন্দের শেডের লিপস্টিক দেয়ার চল আছে। সত্যি বলতে কী, শুধু একটু লিপস্টিক দিয়েই বদলে ফেলা যায় মুখের আবেদন। সাম্প্রতিককালে বৈচিত্রময় হয়ে উঠেছে লিপস্টিকের জগত। চলুন ব্যতিক্রমী কিছু লিপস্টিকের শেড সম্পর্কে জেনে নিই। নিজের মেকাপ বক্স অথবা লিপস্টিকের কালেকশনে চেক করে দেখুন এই শেডগুলো আছে কীনা। আর না থাকলে চোখ বন্ধ করে কিনে ফেলুন।
ক্লাসিক রেড
মেরিলিন মনরোই হোক আর ভারতের দিবা সোনম কাপুর, লাল লিপস্টিকের জাদুতে মুগ্ধ করেছেন সকলেই। কাজেই আপনার স্টকে থাকতেই হবে লাল। এমন লাল কিনুন যাতে ময়েশ্চারাইজ়ার রয়েছে। লাল রং বেশিক্ষণ টিকে যায়, আর তাতে যদি ময়েশ্চারাইজ়ার থাকে তা হলে আপনার ঠোঁটও আর্দ্র থাকবে।
মিষ্টি গোলাপি
গোলাপি রঙের মধ্যে যেমন একটা মেয়েলি আবেদন রয়েছে, তেমনি অন্যরকম এক সজীবতা কাজ করে। গোলাপির শেডও প্রচুর। ফুশিয়া পিঙ্ক থেকে প্যাস্টেল পিঙ্ক, বেবি পিঙ্কের মধ্যে যেটা আপনার গায়ের রং আর ব্যক্তিত্বের সঙ্গে সবচেয়ে বেশি যায়, কিনে রাখুন। সাদামাটা দিনেও রং ছড়াবে আপনার ঠোঁটের পেলবতা!
সাহসী প্লাম
প্লাম রংটা প্রথমে দেখে একটু অস্বস্তি হওয়া স্বাভাবিক, কিন্তু একবার ব্যবহার করতে শুরু করলে নেশা ধরে যেতে বাধ্য! প্লাম একদিকে নিমেষে মুখে উজ্জ্বলতা ছড়ায়, অন্যদিকে একটা অন্যরকম ব্যক্তিত্বও এনে দেয়। একটু অন্য ধাতের রং বলে নজরও কেড়ে নিতে পারে সহজেই।
ন্যাচারাল ন্যুড
যেদিন খুব বেশি রংবাহার ভালো লাগবে না, সেদিন আপনার ভরসা ন্যুড শেড। প্রত্যেকটি স্কিন টোনের সঙ্গে মানিয়ে যায় ন্যুড। হালকা করে এক কোট পরে নিলেই স্বাভাবিক উজ্জ্বল থাকবে ঠোঁট, আপনার মুখের অন্য ফিচারগুলোও চোখ টানবে।
কোরাল বা পিচ
কমলা ঘেঁষা এই রংগুলো মনখারাপের দিনগুলোয় একেবারেই আদর্শ। শুধু তাই নয় বন্ধুদের সঙ্গে আড্ডায় আপনাকে ঝলমলে ও প্রাণোচ্ছ্বল করে তুলতেও তুলনা নেই কোরাল বা পিচের।
সূত্র: ফেমিনা ডট ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার