বাসি ভাত খেলে যেসব শারীরিক সমস্যা ভালো হয়

news-image

ডেস্ক রিপোর্ট।। ভাত আমাদের প্রধান খাদ্য। তবে ভাত বাসি হলেই খাওয়ার ইচ্ছে হারান বেশিরভাগ মানুষ ৷ রাতের বাসি ভাতের বেশিরভাগ সময়ই ঠাঁই হয় ডাস্টবিন বা রাস্তার কুকুর বিড়ালের পাতে৷ কিন্তু বাসি ভাতের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা বহু শারীরিক সমস্যা মেটাতে সক্ষম।

ব্রেকফার্স্টের টেবিলে আপন করে নিন বাসি ভাতকে ৷ কারণ পুষ্টিবিদরা জানাচ্ছেন, ভাতের মতো বাসি ভাতেও রয়েছে অনেক খাদ্য গুণ।

তাদের মতে বাসি ভাত খেলে অনেকসময় মিটে যায় আলসারের সমস্যা। সপ্তাহে তিন দিন বাসি ভাত খেলেই মুক্তি পেতে পারেন আলসারের মতো পেটের সমস্যা থেকে। আসলে বাসি ভাতে থাকা খাদ্যগুণ পেটের ঘা ও জ্বালা কমিয়ে দেয়।

সকালবেলা ব্রেকফার্স্টে বাসি ভাত খেলে দূর হয়ে যাবে গ্যাসের সমস্যা ৷ ডায়েটিশিয়ানরা বলেন, আমরা সারাদিন যাই খাই না কেন, সকালের প্রথম খাবারটি সবসময় ভারি হওয়া উচিত। পাউরুটি বা কর্নফ্লেক্সের থেকে ভাত পুষ্টিগুণে অনেকটাই এগিয়ে, তাই ব্রেকফার্স্টে ভাত খেলে বহুক্ষণ পেট ভর্তি থাকে। ফলে গ্যাসের সমস্যা থেকে রেহাই মেলে।

কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ বাসি ভাত। ভাত যেমন হজম করা সহজ, তেমনই কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে ভাত। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূরে রাখে।

এছাড়া সকালের খাবারের তালিকায় বাসি ভাত আসলে শরীরে যোগান দেয় পর্যাপ্ত পরিমাণ এনার্জি ৷ ভাতে থাকা প্রোটিন, সোডিয়াম ও কার্বোহাইড্রেট শরীরে পুষ্টিগুণ যোগায়।

আগেকার দিনে বহু বাড়িতেই সকালের টিফিনে আগের দিনের বাসি ভাত খাওয়ার প্রচলন ছিল। এমনকি নিম্নমধ্যবিত্ত বহু পরিবারে সকালে বাসি ভাত খাওয়ার প্রথা এখনও রয়েছে। যদিও পুষ্টিগুণের থেকেও বহুক্ষণ পেট ভর্তি থাকার কারণেই এই সব পরিবারের কাছে বাসি ভাত সকালের মেনুতে সবচেয়ে পছন্দের।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার