অন্ধ করে দিতে পারে স্মার্টফোনের আলো

news-image

অনলাইন ডেস্ক: স্মার্টফোনের মতো নানা ডিজিটাল ডিভাইসের নীল আলো অন্ধত্ব ত্বরান্বিত করতে পারে। যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর সিনহুয়ার।

ওই গবেষণায় বলা হয়, ডিজিটাল ডিভাইস তথা স্মার্টফোনের নীল আলো ক্রমাগতভাবে ব্যবহার করলে চোখের আলো সহনশীল ক্ষুদ্র কোষের মধ্যে বিষাক্ত অনু জমতে থাকে এবং পরে তা চোখের ম্যাকুলারকে ক্ষতিগ্রস্ত করে।

যুক্তরাষ্ট্রে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ ম্যাকুলার বিচ্ছেদ। তবে ম্যাকুলার বিচ্ছেদের কারণে মানুষ পুরাপুরি অন্ধ না হলেও তার প্রাত্যহিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়।

টলেডো বিশ্ববিদ্যালয়ের ক্যামেস্ট্রি ও বায়ো-ক্যামেস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজিত করুনাথানে বলেন, এটা কোনও গোপন তথ্য নয় যে নীল আলোক রশ্মি আমাদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত করে থাকে। কিন্তু আমাদের গবেষণার বিষয় হলো এটি কিভাবে ঘটে এবং তা নিরাময়ের পথ দেখানো।’

উল্লেখ্য, স্মার্টফোন রাতের বেলা অন্ধকার স্থানে ব্যবহার না করতে এবং নীল আলো থেকে চোখ রক্ষায় সানগ্লাস ব্যবহার করতে গবেষকরা পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার