,

সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার রুটিন প্রকাশ

news-image

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল ওয়াহেদ স্বাক্ষরিত পরীক্ষার এ চূড়ান্ত সময় সূচি প্রকাশ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুসারে আগামী ১৮ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ির ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর প্রাথমিকের প্রাথমিক বিজ্ঞান ও ইবতেদায়ির আরবি, ২৫ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ির গণিত, ২৬ নভেম্বর প্রাথমিকের ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবেতাদায়ির কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ি উভয় পরীক্ষা মিলিয়ে মোট ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তন্মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ২০ হাজার শিক্ষার্থী রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর