,

টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবা জব্দ

news-image

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাচারের সময় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১০ কোটি ২০ লাখ টাকা।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদী সংলগ্ন রহমানের মৎস্যখামার এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হবে বলে তথ্য পায় বিজিবি। এই সূত্র ধরে টেকনাফ সদরে নাজিরপাড়ার সীমান্তচৌকির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নাফ নদী সংলগ্ন রহমানের মৎস্য খামার এলাকায় অভিযানে যায়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জন লোককে একটি বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির টহল দলের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করা হয়।

পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালানোর চেষ্টা চালায়। এ সময় তাদের ধাওয়া করেও কাউকে আটকাতে পারেননি বিজিবির সদস্যরা। পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তার ভেতর ইয়াবা পাওয়া যায়। বিজিবি সেগুলো গণনা করে দেখে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা যার আনুমানিক মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, জব্দ করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে