,

প্রণ বিরিয়ানি

10429835_791994700845839_2942972489587877034_nলাইফস্টাইল ডেস্ক :যা যা লাগবে :

চালের জন্য : 

বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ 
দারচিনি ১ টি 
লবন ১/২ চা চামচ 
লবঙ্গ ৪/৫ টি 
এলাচ ৪/৫ টি 
১ লিটার পানি গরম করে তাতে আস্ত গরম মশলা আর লবন দিন। পানি ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিন। চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। চাল ভিজিয়ে রাখার কারণে আর গরম পানির কারণে খুব তারাতারি চাল সিদ্ধ হয়ে যাবে।

চিংড়ির জন্য :

চিংড়ি ৪০০ গ্রাম (খোসা ছাড়ানো )
আদা-রসুন বাটা ২ চা চামচ 
লবন সামান্য 
মরিচ গুড়া ১ চা চামচ 
দারচিনি ১টি 
আস্ত জিরা ১ চা চামচ 
তেজপাতা ১ টি 
এলাচ ৫ টি 
পেয়াজ বেরেস্তা ১/২ কাপ 
টকদই ১ কাপ 
তেল ১/২ কাপ 
ধনে পাতা কুচি 
পালং শাক কুচি (optional ) ১ কাপ 
মাশরুম ১/২ কাপ কুচি করা (optional )
 চিংড়ি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তাতে আদা বাটা , রসুন বাটা ,মরিচ গুড়া আর লবন দিয়ে মাখিয়ে রাখুন ৩০ মিনিট।
প্যানে তেল গরম করে গরম মশলা গুলো দিয়ে দিন।
সুগন্ধ বের হলে তাতে চিংড়ি , মাশরুম দিয়ে ৩/৪ মিনিট ভাজুন মাঝারি আচে।
ভাজা চিংড়ি গুলো তুলে আলাদা করে রাখুন।
একই তেলে টকদই ,পেয়াজ বেরেস্তা ,ধনে পাতা দিন। ৫ মিনিট রান্না করে এতে আবার ভাজা চিংড়ি গুলো দিয়ে দিন।
২মিনিট রান্না করুন ,এইসময় প্যান ঢেকে রাখুন।
ঢাকনা খুলে সিদ্ধ চাল দিয়ে দিন ,পালং শাক দিন।
ঢেকে মাত্র ৫ মিনিট রান্না করুন।লবন চেখে দেখুন ,কম মনে হলে আরো দিন ।

গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি বিরিয়ানি !!

আপনি চাইলে পলিং শাক / মাশরুম না দিয়েও করতে পারেন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর