,

জন্ডিস হলে যা করণীয়

news-image

অনলাইন ডেস্ক : জন্ডিস আসলে কোন রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। এটি হলে চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। জন্ডিস হলে খাদ্যে অরুচি, বমি বমি ভাব, জ্বর আসা, পেট ব্যথা হতে পারে।

জন্ডিসের তীব্রতা কোন পর্যায়ে আছে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। খুব বেশি জটিলতা না থাকলে কিছু প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করলেই জন্ডিস সেরে যায়। জন্ডিস হলে যা করবেন

১. প্রতিদিন ৬ থেকে ৮ গ্লাস পানি খান।

২. প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খান বিশেষ করে সবুজ শাকসবজি বেশি খাওয়া উচিত। এর মধ্যে মুলা শাক, পালং শাক এবং পেঁপের পাতা জন্ডিস সারাতে বেশ ভালো কাজ করে।

৩. এই সময় কফি, অ্যালকোহল, সোডা কিংবা অন্যান্য পানীয় খাওয়া ঠিক নয়।

৪. বাড়িতে তৈরি ফলের রস খেতে পারেন। এর মধ্যে আখের রস, টমেটোর রস উল্লেখযোগ্য।

৫. প্রক্রিয়াজাত কিংবা ফাস্ট ফুড খাবেন না।

৬. লাল মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

৭. ধূমপান পরিহার করুন।

৮. পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

৯. দুধ, পনির বা অন্যান্য দুগ্ধজাত খাবার খাওয়া বাদ দিন।

১০. সামান্য হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। প্রয়োজনে বাইরে হাঁটুন। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে