,

প্যাট্রিক শোয়ার্জেনেগার-মাইলি সখ্য বাড়ছে!

fd205ec5bc0d0823fda0e941938c239b-miley-cyrus

বিনোদন প্রতিবেদক :চলতি মাসের শুরুর দিকে হলিউডের অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগারের ছেলে মডেল, অভিনেতা প্যাট্রিক শোয়ার্জেনেগারের অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। এর পরপরই সমবয়সী এ দুই তারকার অভিসারের খবর ডালপালা মেলে। সম্প্রতি আবার একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। এবার একটি রেস্তোরাঁয় নৈশভোজে অংশ নিয়েছেন তাঁরা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ই-অনলাইন জানিয়েছে, সম্প্রতি ওয়েস্ট হলিউডের একটি রেস্তোরাঁয় একসঙ্গে হাজির হন ২১ বছর বয়সী মাইলি ও প্যাট্রিক। এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে ওই রেস্তোরাঁয় যান তাঁরা।

প্রায় ১৫ জন কাছের বন্ধুকে নিয়ে রাতভর পার্টিতে মেতে থাকতে দেখা যায় মাইলি ও প্যাট্রিককে। পুরোটা সময় একে অন্যের কাছাকাছি ছিলেন তাঁরা। বেশির ভাগ সময়ই প্যাট্রিকের হাতে ছিল মাইলির হাত। একসঙ্গে অনেক ছবি তুলেছেন তাঁরা। তাঁদের আচরণে একে অন্যের প্রতি ভালোবাসা ও দুর্বলতা ধরা পড়ে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সবার চোখে।

লাল রঙের পোশাকে দারুণ দেখাচ্ছিল মাইলিকে। বন্ধুরা শ্যাম্পেইন অর্ডার দিলেও তা স্পর্শ করেননি জনপ্রিয় এ তারকা সংগীতশিল্পী। অনুষ্ঠান শেষে সবার সঙ্গে রেস্তোরাঁ থেকে বের হয়ে যান মাইলি ও প্যাট্রিক।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর