সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা হলুদের জুস

news-image

অনলাইন ডেস্ক : প্রাচীণকাল থেকেই ত্বকের যত্নে কাঁচা হলুদ ব্যবহার হয়ে আসছে। এটি ত্বক ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করে,শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। কাঁচা হলুদের জুসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। নিয়মিত এটি পানে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

তবে শুধু কাঁচা হলুদের জুস না পান করে তার সঙ্গে যদি গাজর, শসা আর লেবু মেশানো যায় তাহলে পানীয়টি আরও ভালো কাজ করে।কারণ গাজরে থাকা ভিটামিন ও খনিজ বিপাকে সাহায্য করে। আর হজমশক্তি বাড়লে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। শসাতে থাকা ফাইবার ও পানি ত্বকে আর্দ্রতা বজায় রাখে।আর লেবুতে প্রাকৃতিক ডিটক্সিফিকেশন উপাদান রয়েছে যা শরীর থেকে টক্সিন বের করতে ভূমিকা রাখে।

যেভাবে বানাবেন হলুদের জুস

উপকরণ :আধা কাপ গাজরের টুকরা,এক টুকরা কাঁচা হলুদ,আধা কাপ শসা কুঁচি, একটা লেবুর রস , এক কাপ পানি।

প্রস্তুত প্রণালী : সবগুলি উপাদান পানি দিয়ে পরিষ্কার করুন। এরপর ব্লেন্ডারে একসঙ্গে ব্লেন্ড করুন। এবার একটা পাত্রে মিশ্রণটি ঢেলে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন একবার করে এটি পান করুন। নিয়মিত এই জুস পানে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও তারুণ্যময়।

সূত্র: দ্য ইন্ডিয়ান পোস্ট

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি