,

নাসিরনগরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

snack deathনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বিষধর সাপের দংশনে মোঃ হাসান মিয়া(১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার ফান্দাউক গ্রামের আবদুল কাইয়ুমের পুত্র। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে। এলাকাবাসী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সে বাড়ির পাশ্ববর্তী চুড়াকড়ি হাওরের জমিতে ধান কুড়াতে গিয়ে ইঁদুরের গর্তে হাত দিলে বিষধর সাপে তাকে কামড় দেয়। বিষয়টি বাড়ির লোকজন জানলে সাপে কাটা রুগীর হাতে বাধন দেয়া হয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে হাসান মিয়া মারা যায়।
ফান্দাউক ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানায় হাসান মিয়াকে কামড়ানো প্রায় সাড়ে তিন হাত লম্বা বিষধর গোবরা সাপটিকে স্থানীয় লোকজন মারতে সক্ষম হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ