বর্ষায় ভুট্টা খাওয়ার উপকারিতা

news-image

অনলাইন ডেস্ক : বর্ষাকালে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। এ কারণে এই সময় শরীরে প্রতিরোধ গড়ে তোলা দরকার। সেই হিসেবে ভুট্টা বেশ উপকারী ভূমিকা পালন করে।

ভুট্টা সিদ্ধ অথবা পুড়িয়ে খাওয়া হয়। এ কারণে প্রতিদিন খেলেও এটা ওজন বাড়ায় না।

ভুট্টাতে ১২৫ থেকে ১৫০ ক্যালরি রয়েছে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমপদ্ধতি ঠিক রাখতে সাহায্য করে।এমনিতে বর্ষাকালে পেটের নানা ধরনের রোগ হয়। ভুট্টা সেইসব রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বর্ষাজনিত অন্যান্য রোগ প্রতিরোধেও সহায়তা করে।

বৃষ্টির দিনে রাস্তা থেকে ভুট্টা খাওয়া স্বাস্থ্যহানির কারণ ঘটাতে পারে। বাড়িতেই এটা সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খান। তাহলে যেকোন ধরনের সংক্রমণের ঝুঁকি কমে যাবে।

ভুট্টায় প্রচুর পরিমাণে ভিটামিন বি,থায়ামিন ,নিয়াসিন,ফলিক এসিড রয়েছে। এসব উপাদান মস্তিষ্ক সুস্থ রাখে, শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। এ কারণে এটি হৃদরোগের জন্যও উপকারী।

প্রচুর পরিমাণে ফাইবার থাকায় ভুট্টা কোষ্টকাঠিন্য কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ভুট্টা শরীরে উপকারী ব্যাকটেরিয়া তৈরিতেও ভুমিকা রাখে।এজন্য যেকোন ধরনের সংক্রমণ সারাতেও এটি বেশ কর্যকরী।

শক্তি জোগানোর প্রধান উৎস কার্বোহাইড্রেট। আর ভুট্টাতে প্রচুর পরিমাণে কার্বোহাইেড্রট থাকে। এটি খেলে অনেকক্ষণ পেট ভরা অনুভূত হয়। সেই সঙ্গে দীর্ঘক্ষণ শরীরে শক্তিও বজায় থাকে।

সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার