বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল ছুড়তে দেখা গেছে।

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে শিক্ষার্থীরা আফতাবনগরে জহুরুল ইসলাম সিটিতে ঢোকেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। শিক্ষার্থীরা ৪-৫টি গাড়ি ভাঙচুর করে। সূত্র: সমকাল