নাসিরনগরে গ্রামীণ বেকার মহিলাদের ৫ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে‘পুথি দিয়ে মালা,ব্যাগ,শো-পিচ তৈরি বিষয়ক ’(৫ আগষ্ট থেকে ৯ আগষ্ট) ৫দিন ব্যাপি গ্রামীন বেকার মহিলাদের প্রশিক্ষণ আজ রবিবার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে চন্দ্র শেখর কর্মকারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না,স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। প্রশিক্ষণে ২০ জন মহিলা অংশগ্রহন করেন।











