,

‘সিনিয়রদের উপদেশ নিতে তরুণদের বাধা’

file (4)বিনোদন প্রতিবেদক :আজিজুল হাকিম বলেছেন তরুণরা নিজেদের এত বড় তারকা মনে করে  সিনিয়রদের কাছে উপদেশ নিতে তাদের বাঁধে।
উত্তরায় একটি নাটকের সেটে গ্লিটজের সঙ্গে কথা হয় আজিজুল হাকিমের।  নাটক নিয়ে বললেন, “অনেকটা মঞ্চের আদলে বিটিভিতে নাটক করা হতো আমাদের সময়। কিন্তু এখনকার সময়ে অনেকটা সিনেমার আদলে নাটকে কাজ করছি। নির্মাণের ক্ষেত্রে এখনকার সময় আগের তুলনায় অনেক উন্নতমানের প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এখনকার নাটকগুলোতে অনেক আধুনিক চিন্তাভাবনার প্রকাশ করা যাচ্ছে যেগুলো আমাদের সময়ে নানা সীমাবদ্ধতার কারণে সম্ভব ছিল না। সৃজনশীলতার ক্ষেত্রেও অনেক উন্নতি হয়েছে, অনেক মেধাবী তরুণরা এক্সপেরিমেন্টাল নাটক নির্মান করছে। ”
আরও জানালেন চলচ্চিত্র নির্মাণে হাত দিতে যাচ্ছেন । গল্প পেয়ে গেছেন।  তবে হুট করেই পরিচালনায় নেমে পড়তে চাননা।  তাই যাবতীয় প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি।
“সিনেমা নির্মানের ইচ্ছা আমার মনে বহু দিন ধরেই লালন করছি। আমি চাই এমন ধরনের একটি সিনেমা নির্মান করতে যেই সিনেমাটি সকল শ্রেণীর দর্শক দেখবে।  যদিও আমি একটি ভালো গল্প পেয়েছি কিন্তু সেই গল্পের সিনেমাটি নির্মান করতে হলে আমাকে বেশ কিছুদিন সময় নিতে হবে। তবে আগামী বছরই সিনেমা নির্মানের জন্য মানসিকভাবে প্রস্তুতি চলছে।”
‘পদ্মা নদীর মাঝি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘জয়যাত্রা’র পর আর কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি আজিজুল হাকিমকে।  জানালেন, মূল ধারার সিনেমাতে অভিনয়ের ব্যাপারে তার ‘আগ্রহ’ বরাবরই কম ছিল। টেলিভিশন নাটকে তিলে তিলে গড়া ক্যারিয়ারকে ছেড়ে দিয়ে নতুন করে সিনেমাতে ক্যারিয়ার গড়াটাকে তিনি বেশ ‘ঝুঁকিপূর্ণ’ বলেই মনে করেছিলেন।
বিভিন্ন টিভি চ্যানেলে রিয়ালিটি শোর আয়োজনকে তিনি ‘ইতিবাচক’ হিসেবে দেখেন।
 
“রিয়েলিটি শোয়ের মাধ্যমে আমরা যেসব প্রতিভা পাচ্ছি তারা নিজেদের চেষ্টায় এই অঙ্গনকে আলোকিত করবে এবং এই শিল্পের জন্য কাজ করবে এটাই আমার প্রত্যাশা। তবে রিয়ালিটি শোর উদ্দ্যোগ যারা নিচ্ছেন তাদেরও উচিৎ রিয়েলিটি শোর মাধ্যমে আসা নতুন মুখগুলোকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের জন্য ভালো কাজের সুযোগ তৈরী করে দেওয়া। যেনো তারা কাজের ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারে।”
আজিজুল হাকিম এখন ফজলুর রহমানের ‘জীবনের অলিগলি’, মীর সাব্বিরের ধারাবাহিক ‘নোয়াশাল’, আমিনুল ইসলামের ‘সংসার সীমান্তে’ ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস