,

চোখের নিচের কালো দাগ দূর করতে আপনার যা করনীয়

file (3)স্বাস্থ্য ডেস্ক : কর্মব্যস্ত দিনের নানান কাজে চোখের ওপর থাকে অত্যান্ত চাপ। কম্পিউটার বা টেলিভিশনের সামনে একাধারে বসে থাকা, অনেকক্ষণ বই পড়া বা এদিক-ওদিক তাকানো। পুরোটা সময় জুড়ে চোখের বিশ্রামের কথা ভাবা হয় না একবারও। এছাড়া বাইরে বের হলেই চোখ সাজাতে কত কিছুর ব্যবহার। কিন্তু বাড়ি ফিরে ভালোভাবে চোখ পরিষ্কার করাও হয় না। এতে অল্প দিনেই চোখের নিচে কালো দাগ পড়ে যায়। অথচ একটু সাবধানতা অবলম্বন করলেই তা এড়ানে সম্ভব। পাঁচটি সহজ উপায়ে আপনি আপনার চোখের নিচের কালো দাগ দূর করতে পারেন। আর তা করতে পারেন আপনার হাতের কাছে যা আছে তাই দিয়েই। যেমন-
* ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা কালো দাগ তুলতে খুব কার্যকরী উপায়। এছাড়া চোখের চামড়া কুচকানোও দূর করে।
* শশা এবং আলু পাতলা করে কেটে নিন। প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট রাখুন। একইভাবে চোখের ওপর আলু লাগান। শশা এবং আলু ব্লেন্ড করেও নিতে পারেন। এবার ব্লেন্ড করা রস তুলাতে নিয়ে চোখের চারপাশে লাগাতে হবে। এভাবে ১৫-২০ মিনিট রাখুন। সপ্তহে অন্তত তিনদিন এটা করলে কলো দাগ চলে যাবে।
* পুদিনা পাতার রস চোখর কালা দাগ দূর করতে সাহায্য করে। পুদিনা পাতার রস তুলায় লাগিয়ে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান। সাবধান লাগাবেন, যেন কোনভাবেই এই রস চোখের ভেতরে প্রবেশ না করে।
* গোলাপজল ব্যবহার করতে পারেন। এটাও আয়ুরবেদিক হিসেবে কাজ করে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। দেখবেন চোখে কমলতা ফিরে আসবে আর ক্লান্তি ভাব দূর হয়ে যাবে।
* দুই ফোটা মুধু নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের উপরের চামড়ার রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর