শাবিতে আজ শিক্ষার্থী ধর্মঘট

news-image

নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার শিক্ষার্থী ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন ও সমাবেশ করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

গতকাল শনিবার রাত ১০টায় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিকে থাকেন তারা। পরে ঘণ্টাখানেক অবস্থানের পর ওইদিনের মতো কর্মসূচি স্থগিত করা হয়। আজকের ধর্মঘটে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জুয়েল রানা বলেন, দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার