মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ধর্ষক আটক

news-image

ঢাকার ধামরাইয়ে সূয়াপুর এলাকায় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগ এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (০১ আগষ্ট) সন্ধ্যা দিকে সূয়াপুর বাজারে ধর্ষকের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দোকানের ভিতর ধর্ষণের ঘটনা ঘটে। । ধর্ষকের বাড়ি- ধামরাই উপজেলার ঈশান নগর গ্রামের মো: শামসুল হকের ছেলে মো: বাক্কর হোসেন(২৫)। ধর্ষিতা সূয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

ধর্ষিতার মা জানান, আমার মেয়ে তার নানা বাড়ি আমার বাবার বাড়ি যাওয়ার সময় প্রচন্ড বৃষ্টি হলে বাজারে বক্করের দোকানে সামনে দাঁড়ালে বাক্কর আমার মেয়েকে তার দোকানের ভিতর এসে বসতে বলে । প্রচন্ড বৃষ্টির মধ্যে দোকানের ভিতর নিয়ে মেয়েকে মুখ বেধে ধর্ষণ করে। আমার মেয়ের চিৎকার শুনে বাজারের বিভিন্ন দোকানদার ও আশপাশে লোকজন এসে আমার মেয়েকে উদ্ধার করে। আমি আইনের কাছে এর সুষ্ট বিচার পেলে আমি চাই।

সূয়াপুর বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক জানান, বাজারের লোকজন বাক্করকে তার নিজ প্রতিষ্ঠানের ভিতর থেকে ৮-৯ বছরে এক মেয়েকে ধর্ষণ করার সময় আটক করে ।আমরা বাক্করকে জিজ্ঞাস করলে সে আমাদের কে বলে আমাকে আপনারা বাচাঁন। পরে ছেলে ও মেয়েকে চেয়ারম্যানের কাছে দিয়ে দিয়েছি।

এব্যাপারে সূয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব জানান, আমি এক পর্যায় জানতে পারি যে বাজারে বাক্কর নামে এক দোকানদার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের সময় বাজারের লোকজন তাকে হাতেনাথে আটক করেছে। আটক করার পর বাজারের লোকজন ইউনিয়ন কাউন্সিলে ছেলে ও মেয়েকে নিয়ে আসে ।এ ধর্ষণের ঘটনার কোন বিচার করা আমার পক্ষে সম্ভব নয় ।তাই পুলিশে খবর দিয়ে বাক্কর ও স্কুল ছাত্রীকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক এস আই ভজন রায় জানান, ধর্ষক বাক্করকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ধর্ষিতার বাবা উমেশ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে।