জেএসসি পরীক্ষা বিজয়নগরে শিক্ষক ও ছাত্র বহিস্কার

JSC+Examনিজস্ব প্রতিবেক : আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেএসসি ও জেএসসি পরীক্ষা চলাকালে এক শিক্ষক এবং এক ছাত্র বহিস্কার হয়েছে। নকল সরবরাহের দায়ে শিক্ষক ও নকল করার দায়ে শিক্ষার্থীকে বহিস্কার করেন স্বস্ব কেন্দ্রের কেন্দ্র সচিব। বহিস্কৃত শিক্ষক হলেন, পাঁচগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মো. হারুনুর রশিদ ও শিক্ষার্থী হলো, আদমপুর  ফাজিল মাদ্রসার মো. রাসেল মিয়া। বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান চৌধুরি এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেএসসি’র কৃষি শিক্ষা পরীক্ষা চলাকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদ খালিদ জামিল খান দাউদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। এ সময় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শিক্ষক হারুনুর রশিদের কাছে পরীক্ষার একটি প্রশ্নের উত্তর লেখা পাওয়া যায়। অন্যদিকে শ্রীপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি’র বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে নকলের দায়ে বহিস্কার হয় আদমপুর মাদ্রাসার ছাত্র রাসেল মিয়া।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার