,

রণবীর ও ক্যাটের কীর্তি ফাঁস

katrina-300x160

বিনোদন প্রতিবেদক :অনেক হয়েছে লুকোচুরি, এবার আর নয়, খোলামেলাভাবেই এখন এক ছাদের নিচে থাকছেন তারা। মুম্বাই শহরের কার্টার রোডে আগেই একটি বাড়ি কিনেছিলেন এ লাভজুটি। অবশেষে সেই বাড়িতে উঠেছেন রণবীর ও কাটরিনা। যদিও বেশকিছু দিন ধরে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। মাঝে সম্পর্ক ভেঙেও গিয়েছিল তাদের।
তবে গত কয়েক মাসে আবারও ঘনিষ্ঠ হয়েছেন এ জুটি। বিভিন্ন দেশে ও স্থানে তাদের একসঙ্গে ডেটিং করতে দেখা গেছে। অবশেষে তাদের প্রেমেরই জয় হলো। নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী একই সঙ্গে থাকা শুরু করেছেন তারা। জানা গেছে, সম্প্রতি রণবীরের একটি সার্জারি হয়েছে। এর জন্য শুটিং বন্ধ রেখেছেন তিনি।
আর তার যত্নআত্তির দায়িত্ব নিয়েছেন কাটরিনা। এ কারণে এ অভিনেত্রীও অভিনয় থেকে সাময়িক ছুটি নিয়েছেন। কাটরিনার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ জুটি গত দু’দিন ধরে এক ছাদের নিচে থাকছেন। মূলত এ কারণেই তারা বাড়িটি নিয়েছিলেন মুম্বাইয়ে। আপাতত দু’জনই শুটিং বন্ধ রেখেছেন। একান্ত কিছু সুন্দর মুহূর্ত তারা পার করছেন।
এদিকে লিভ টুগেদার থেকে তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াবে কিনা সে বিষয়ে কোন কিছু জানা যায়নি। রণবীর-কাটরিনার লিভ টুগেদারের খবর ফাঁস হয়ে বলিউড থেকে শুরু করে বিশ্ব মিডিয়ায় আলোচনার বিষয়ে পরিণত হলেও এ বিষয়ে এখনও  মুখ খোলেনি এই জুটি। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর