মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনসিডিলসহ এমবিবিএস পাস চিকিৎসক গ্রেপ্তার

news-image

বগুড়ায় ৩৯ বোতল ফেনসিডিলসহ ফিজিওথেরাপির চিকিৎসক মিজানুর রহমান শাওনকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার শেরপুর উপজেলার গাড়িদহ মাদ্রাসা পাড়াস্থ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল খান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬ টার দিকে জেলার শেরপুর উপজেলার গাড়িদহ মাদ্রাসাপাড়ার তার বাড়ি থেকে ৩৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফেনসিডিল এর ব্যবসা চালিয়ে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস ও ইন্টার্ন করার পর মিজানুর রহমান বর্তমানে শেরপুরে চেম্বার দিয়ে ফিজিও থেরাপির চিকিৎসা দিয়ে থাকেন বলে নিজের পরিচয় প্রদান করেছেন। এ ব্যাপারে শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।