,

টম ক্রুজ-মিরান্ডার খোলামেলা প্রেম

49609_Tom_Cruise_avp_2014_3বিনোদন প্রতিবেদক :বিশ্বনন্দিত সুপার মডেল মিরান্ডা কারের প্রেমে মজেছেন হলিউডের গুণী অভিনেতা টম ক্রুজ। তাও আবার খোলামেলা প্রেমে। সাম্প্রতিক সময়ে একাধিকবার ডেটিং করতে দেখা গেছে তাদের। এর আগে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টম। কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। এরপর অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে প্রেম করেও বিয়ে করেছিলেন এই হার্টথ্রব অভিনেতা। কিন্তু আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের মধ্য দিয়ে ২০১২ সালে সেই বিয়ের সমাপ্তি ঘটে। ৫২ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে মিরান্ডা কারের পরিচয় হয় গত বছরের নভেম্বরে। সেই সময়েই বেশ ভাল বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর থেকেই নিয়মিত যোগাযোগ হতে থাকে তাদের। কিন্তু গত এক মাস ধরে অতিমাত্রায় ঘনিষ্ঠ হয়েছেন টম ক্রুজ ও মিরান্ডা। মিরান্ডার ফটোশুটেও এসে মাঝে মধ্যেই হাজির হয়ে যাচ্ছেন এ তারকা। আবার টমের শুটিং স্পটে চলে আসছেন মিরান্ডা। আর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনটা শুরু হয় তখন থেকেই। এই গুঞ্জন সম্প্রতি পাখা মেললো এই দুই তারকার বিচ ডেটিংয়ের মধ্য দিয়ে। বিচে ঘনিষ্ঠভাবে পাপারাজ্জিরা তাদের ক্যামেরাবন্দিও করেছেন। এই সময় মিরান্ডা একটি লাল বিকিনি পরে ছিলেন। আর টম ক্রুজ পরে ছিলেন শুধুমাত্র শর্ট প্যান্ট। এমন অবস্থায় বেশ কয়েকবার চুমুও খেতে থাকেন তারা। তবে নিজেদের এই খোলামেলা প্রেম নিয়ে কোন কথা বলতে রাজি হননি টম ক্রুজ। অবশ্য মিরান্ডা কার জানিয়েছেন,  টম ক্রুজ আমার খুব ভাল বন্ধু। আমরা এখন কিছু সুন্দর সময় কাটাচ্ছি। এটা কি দোষের নাকি! তার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আর সেটা হতেই পারে। তবে এই সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটা আমরা দু’জন সময়ের হাতে ছেড়ে দিয়েছি। দেখা যাক কি হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ