,

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত

news-image

অনলাইন ডেস্ক : কানাডায় সড়ক দুর্ঘটনায় সামিরা লতিফ লিরা (২৪) নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সহপাঠীর সাথে ক্যালেগরি এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারায় লিরার গাড়ি। এ সময় বিপরীতমুখী আরেকটি দ্রুতগামী গাড়ির সাথে তাদের গাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সামিরা ও তার সহপাঠী মারা যান।

লিরা রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর চার বছর আগে তিনি ‘ফ্যাসিলিটিজ মেইনটেইনেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নিয়ে পড়াশোনা করতে কানাডার একটি কলেজে ভর্তি হন। নিহত লিরার মা শামসুন নাহার শিল্পী আর বাবা আব্দুল লতিফ খান যুগ্ম সচিব। বর্তমানে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর।

কানাডায় আনুষ্ঠানিকতার পর আজ লিরার মৃতদেহ ঢাকায় নেয়ার কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে