,

সাবধান ভায়াগ্রা থেকে

news-image

ডেস্ক রিপোর্ট।। যৌন উদ্দীপনা বাড়াতে অনেকেই ভায়াগ্রা সেবন করেন বা সেবনের কথা ভাবেন। কিন্তু জেনে রাখা উচিত, ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার ডেকে আনতে পারে আপনার মৃত্যু। এমনকি সারা জীবনের জন্য হারাতে পারেন যৌন সক্ষমতা।

ভায়াগ্রা বা এই ধরণের ওষুধ ইউকে বা আমেরিকায় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না। কিন্তু আমাদের দেশে এই চিত্র ভিন্ন। একটা জিনিস মাথায় রাখতে হবে এই ধরণের ওষুধ ‘Erectile Dysfunction’ যাদের আছে তাদের জন্য বানানো হয়েছে। এটা কিন্তু একেবারেই কামোদ্দীপক বা ‘লিবিডো বুস্টার’ নয়। সোজা বাংলায় এটা উত্তেজনা বাড়াতে সাহায্য করে। এই ধরণের ওষুধ ৫০ বছরের বেশি বয়স্ক পুরুষদের ব্যবহারের জন্যই বানানো হয়েছে। কারণ এই বয়সে পৌঁছানোর পর আমাদের হার্ট যথেষ্ট রক্ত পাম্প করতে পারে না। ফলে উত্তেজনার শক্তি হারিয়ে ফেলে।

তবে গবেষণায় দেখা গেছে সম্প্রতি এই ধরণের ওষুধ তরুণ এবং যুবকরাও হরহামেশা ব্যবহার করছে। জেনে রাখা উচিত বারবার ব্যবহার করলে শরীর এই ধরণের ওষুধে অভ্যস্ত হয়ে যাবে এবং ভবিষ্যতে এমনও হতে পারে যে এই ওষুধের সাহায্য ছাড়া সঙ্গীনিকে সন্তুষ্ট করা সম্ভব হবে না।

এছাড়া এর রয়েছে নানা পার্শ্বপ্রতিক্রিয়া। অন্য ওষুধ বিশেষত যে ওষুধে নাইট্রেট আছে সেই ধরণের ওষুধের সঙ্গে ভায়গ্রা বা এই ধরণের ওষুধ একেবারেই খাওয়া উচিত নয়। হার্ট সমস্যা বা হাইপারটেনশন এর জন্য যারা নিয়মিত ওষুধ খান তাদেরও এই ধরণের ওষুধ খাওয়া উচিত নয়।

মাথা যন্ত্রণা‚ লিভারের গোলমাল‚ চোখের দৃষ্ট ঝাপসা হওয়া‚ ফেসিয়াল ফ্ল্যাশিং‚ চোখে নীল আলো দেখা বা সেনসিটিভিটি টু লাইট- এগুলো সব ভায়াগ্রা বা ওই ধরণের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। কিছু ক্ষেত্রে ভায়াগ্রা সেবনে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

কেউ যদি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করেন তাহলে দ্রুত তা বন্ধ করা বাঞ্চনীয়। এটা কোনমতেই মনোরঞ্জন বা পুরুষত্ব দেখানোর জন্য ব্যবহার করা উচিত নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে