,

টরন্টোর শীর্ষ মেধাবীর তালিকায় বাংলাদেশি মীর্জা নাহিয়ান

news-image

টরন্টো ডিষ্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত মীর্জা নাহিয়ান। ৯৯.৩ শতাংশ নম্বর পেয়ে তিনি শীর্ষ চার মেধাবীর একজন হয়েছেন। বৃহস্পতিবার টিডিএসবি তাদের প্রধান কার্য্যালয়ে ২০১৭-২০১৮ সালের শীর্ষ মেধাবীদের তালিকা ঘোষণা করে। বিভিন্ন স্কুল থেকে সাতজন শিক্ষার্থী এই তালিকায় স্থান পেয়েছেন।

এই সময় মেধাবী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, শখ, লেখাপড়ার সাথে ব্যক্তিগত জীবনের সময়ের সমন্বয় সম্পর্কে নিজেদের ধারনা তুলে ধরেন। নতুন শিক্ষার্থীদের জন্য পরামর্শও দেন তারা। সিডার ব্রে কলেজিয়েট স্কুল থেকে গ্রেড টুয়েলভ শেষ করেছে মীর্জা নাহিয়ান।

আসন্ন শিক্ষাবর্ষে কানাডার সেরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান টরন্টো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক শ্রেণীতে অধ্যয়ন করবে নাহিয়ান। ইতোমধ্যেই টরন্টো বিশ্ববিদ্যালয় তাকে ১০ হাজার ডলারের ‘ডিন’স এওয়ার্ড’ প্রদানের ঘোষণা করেছে। এছাড়া সম্মানজনক ‘শুলিচ লীডার স্কলারশীপ’-এর বাছাই পর্বে মনোনয়ন লাভ করেছে সে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক যন্ত্র প্রকৌশলী মীর্জা মোহাম্মদ মোফাখখারুল হোসেন (সোহাগ) ও নাসরিন সুলতানা দম্পতির দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ নাহিয়ানদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। নাহিয়ানের ভাই মীর্জা রিজওয়ান হোসেনও একজন মেধাবী ছাত্র। বর্তমানে টরন্টোর রায়ারসন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সে।

সূত্র: নতুনদেশ ডটকম।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের