রাতের খাবার দেরীতে খেলে বাড়ে ক্যান্সারের ঝুঁকি
সুস্বাস্থ্যের জন্য দিনে তিনবার বড় ধরনের খাবার খাওয়া উচিত। তবে অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং খাবার খেতে অনিয়ম করলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। বিশেষ করে রাতের খাবার দেরি করে খেলে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা রাতে খেয়েই শুয়ে পড়েন, তাদের হার্টের রোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। তাই খাবার রাত ৮টার মধ্যে খেয়ে ফেলা ভালো। রাতে দেরি করে খেলে শরীরের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। এতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। রাতে দেরিতে খেলে মানসিক চাপের হরমোন বাড়ে। এতে রক্তচাপ বেড়ে যায়। এটি হৃদপিণ্ডের কর্মদক্ষতা কমিয়ে দেয়। পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
গবেষণায় দেখা গেছে, যারা রাতে দেরি করে খান, তাদের শরীরে ইনসুলিন ও লেপটিনের কার্যক্ষমতা কমে গিয়ে ক্ষতিকর চর্বি বাড়ে। এতে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। রাতে দেরি করে খেলে বৃদ্ধিজনিত হরমোনের উৎপাদন ব্যাহত হয়। এতে বিপাকের বিঘ্ন ঘটে শরীরের লাবণ্য নষ্ট হয়।
রাতে দেরি করে খেলে শরীরে ফ্রি রেডিক্যাল বেড়ে গিয়ে কোষের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়। এ ছাড়া এতে রোগ প্রতিরোগ ক্ষমতা কমে যায়, ক্যান্সারের ঝুঁকি বাড়ে। রাতে দেরি করে খেলে ঘুমের সমস্যা হয়।
রাতে দেরি করে খেলে হজমে সমস্যা হয়। রাতে দেরি করে খেলে অ্যাসিডিটি ও বুক জ্বালার সমস্যা অনেকগুণ বেড়ে যায়। রাতে দেরি করে খেলে শরীরের ওজন বাড়ে। রাতে দেরি করে খেলে শরীরের মাইটোকন্ড্রিয়ার এটিপি তৈরির ক্ষমতা কমে যায়। এতে শরীরে সব সময় ক্লান্ত অনুভব হয়।











