কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৫ দশমিক ৪২, জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন (ভিডিও)

news-image

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে। এবার পাশের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ । পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে । ছেলেদের পাশের হার ৬৩.৪৯ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৬৭.০৮ শতাংশ। এবারের পাশের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।
কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডে তিনটি বিভাগেই পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৩.০৫ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাশের হার ৮২.৩৬ শতাংশ ও মেয়েদের পাশের হার ৮৩.৮২ শতাংশ। এ বিভাগে পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

এবার এইচ এস সি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪ হাজার ৭২১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। যার মধ্যে ৪৭ হাজার ৮৩১ জন ছাত্র ও ৫৫ হাজার ৮৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

২০১৭ সালে পাশের হার ছিল ৪৯.৫২ শতাংশ, ২০১৬ সালে পাশের হার ছিল ৬৪.৪৯ শতাংশ, ২০১৫ সালে পাশের হার ছিল ৫৯. ৮০ এবং ২০১৪ সালে পাশের হার ছিল ৭০.১৪ শতাংশ ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার