জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নাসিরনগরে র্যালি ও সভা
আকতার হোসেন ভুঁইয়া, নাসিরনগর : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বুধবার(১৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”্এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সদরের এক বণার্ঢ্য র্যালি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার প্রাঙ্গণে লঙ্গণ নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। সভায় সরকারি কর্মকর্তা,মৎস্য জীবী,মৎস্য চাষীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











