,

নতুন বিতর্কে সঞ্জয়

84377_sanjayবিনোদন প্রতিবেদক :জেল খেটেও যেন বিতর্ক পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তের। তার কাছে ১.৫ কোটি রুপি দাবি করে বসেছেন প্রযোজক একতা কাপুর। এমনি নয়, রীতিমতো কাগজপত্র নিয়ে তৈরি একতা। আইনি পদক্ষেপও নিয়েছেন তিনি। আদালত থেকে সঞ্জয়ের বাড়িতে এ সম্পর্কে একটি চিঠিও পাঠানো হয়েছে।একতার বক্তব্য, একটি ছবির কাজ শুরুর সময় সঞ্জয়কে ১.৫ কোটি রুপি আগাম দেয়া হয়েছিল। একতার সঙ্গে সেই ছবির যৌথ প্রযোজক ছিলেন সুনীল শেট্টি। পরে ছবিটি নানা কারণে হয়নি। তার মধ্যে সঞ্জয়ের জেলে যাওয়াও অন্যতম কারণ ছিল। সুনীল সঞ্জয়ের স্ত্রী মান্যতার কাছে টাকাটা ফেরত চাইলেও তা পাওয়া যায়নি। তারপরই একতা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন।

অনেকেই বলছেন, টাকাটা যদি একতার প্রাপ্যই হয় তাহলে তিনি তা চেয়ে কোনো অন্যায় করেননি। এখন দেখা যাক সঞ্জয় বা তার পরিবার কি করে?

আদালতের ঘোষিত শাস্তি অনুযায়ী মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের ইয়েওয়াড়া জেলে এখনও ৪২ মাস বাকি।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস