‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কথা বলাই ঝুঁকিপূর্ণ’, বলছেন ছাত্র ও শিক্ষকরা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক হেনস্থা ও শিক্ষার্থী লাঞ্ছনা ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও মিছিলের কর্মসূচি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বলেছেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। তবে উপ-উপাচার্য বলছেন, কর্তৃপক্ষ ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে এবং এরপরেও অভিযোগ পেলে প্রয়োজনে আরও ব্যবস্থা নেয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কিছুদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক হামলার শিকার হয়েছে আন্দোলনকারীরা, এবং তাদের সংহতি জানানো শিক্ষকরাও। এর বাইরেও সাধারণ শিক্ষার্থীদেরও নানাভাবে নিগ্রহের ঘটনা ঘটেছে।

এর মধ্যে শনিবার অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থীকে সূর্যসেন হলে হেনস্থার ঘটনার প্রতিবাদে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ থেকে ৭২ ঘন্টার ক্লাস বর্জনের ডাক দেয় বিভাগের শিক্ষার্থীরা।

সমাবেশে একজন শিক্ষার্থী তার বক্তৃতায় বলেন, “আমরা যারা এ মানববন্ধন করছি, নিপীড়নের প্রতিবাদ করছি, বিশ্ববিদ্যালয়ের শান্তি ও নিরাপত্তার জন্য এখানে দাঁড়িয়েছি তাদের সার্বিক নিরাপত্তার দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে”।

যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সাময়িক ব্যবস্থাও নেয়া হয়েছে তিনজনের বিরুদ্ধে কিন্তু একই ধরনের উদ্বেগ দেখা গেছে। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার