‘ধর্ষণ বন্ধ করার ক্ষমতা স্বয়ং ভগবান রামেরও নেই!’

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মুখ খুলে প্রতিবার বিতর্কের মুখে পড়েছেন ভারতের উত্তরপ্রদেশের বিজিপি বিধায়ক সুরেন্দ্র সিং। এবারেও ব্যতিক্রম হল না।

সংবাদমাধ্যমের সামনে বিজেপি নেতা বলেন, ‘বিশ্বাসের সঙ্গে আমি একটা কথা বলতে পারি, যদি পৃথিবীতে আবার ভগবান রাম ফিরে আসেন, তাতেও ধর্ষণের মতো ঘটনা বন্ধ হবে না। কিছু ঘটনা হল সমাজের প্রাকৃতিক দূষণ এবং সমাজের কিছু ভালো দিকই এগুলিকে নিয়ন্ত্রণে আনতে পারবে।’

সংবিধান নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘দেশের সংবিধানও ধর্ষণের মতো ঘটনাকে বন্ধ করতে পারবে না। শুধুমাত্র অপরাধীরা পিছনের সারিতে চলে যায়।’

এর আগেও বহুবার মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন সুরেন্দ্র সিং। সম্প্রতি, তাজমহলের নাম বদলে ‘রাম মহল’ করার দাবি তুলেছিলেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সুর্পনখা’ বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন এই বিধায়ক।সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ