চীনে শুল্কারোপ: বিপাকে মার্কিন সয়াবিন চাষীরা
চীনা রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র কর্তৃক ৩৪ বিলিয়ন শুল্কারোপ কার্যকর হয়েছে শুক্রবার। এছাড়াও আরো দুই সপ্তাহের মধ্যে চীনা পণ্যের ওপর নতুন করে আরো ১৬বিলিয়ন মূল্যের শুল্কারোপ কার্যকর হতে যাচ্ছে। অপরদিকে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্কারোপ শুরু করে।এর ফলে হঠাৎ করেই সব পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মার্কিন সয়াবিন চাষীরা।
এ প্রসঙ্গে জন হেইসডোর্ফার নামের এক সয়াবিন চাষী বলেন, আইওয়া প্রদেশ থেকে সবচেয়ে বেশি উৎপন্ন হয় সয়াবিন। যুক্তরাষ্ট্রের সয়াবিন সবচেয়ে বেশি আমদানি করে চীন । অপর দিকে সয়াবিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাজারও চীনে। সুতরাং সয়াবিন রপ্তানির ক্ষেত্রে ২৫ শতাংশ কর দিলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে মার্কিন কৃষকরা। এজন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চীনের সাথে এ বাণিজ্য বিরোধের নিষ্পত্তি চেয়ে আবেদন করেন।
তুলা, খামার, স্বয়ংক্রিয় পণ্য এবং সয়াবিনসহ যুক্তরাষ্ট্রের বেশকিছু শিল্পাঞ্চল শুল্কারোপের মুখোমুখি হচ্ছে। ফলে পৃথকভাবে সয়াবিন চাষীদের একটি লবিং গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে বাণিজ্যযুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। সিএনএন











