বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যামেরুনে চালকের ঘুমে বাস খাদে, নিহত ২৮

news-image

ক্যামেরুনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির কেন্দ্রিয় রাজধানী নডিকিনিমিকিতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

দেশটির কেন্দ্রিয় অঞ্চরের গভর্নর পাউল ন্যাসেরি বে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি কে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, শুক্রবার ভোর ৪টার দিকে প্রায় ৩০ জনের বেশি যাত্রী নিয়ে রাজধানী ইয়াওন্দি থেকে যাত্রা শুরু করেছিল বাসটি। গুরুতর আহত আবস্থায় ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে

ওমবাং ক্রিস্টান নামে আহত এক যাত্রী সাংবাদিকদের জানান, ‘বাসের প্রায় সবাই মারা গেছে। দুর্ঘটনার সময় চালক তন্দ্রাচ্ছন্ন ছিলো। রাস্তাটির অবস্থাও খারাপ থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়’।

নডিকিনিমিকিতে হাইওয়েতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। স্থানীয় কর্র্তৃপক্ষ জানান গত মার্চ মাসে ওই একই জায়গায় এক দুর্ঘটায় ৫ জন নিহত হয়েছিল এবং কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছিল। এছাড়া দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর সড়ক দুর্ঘটনায় দেড় হাজারেরও বেশি লোক প্রাণ হারায়। আনাদোলু এজেন্সি