থাইল্যান্ডের গুহা থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন কোচ
থাইল্যান্ডের গুহায় দুই সপ্তাহ ধরে আটকা থাকা ফুটবল দলের কোচ ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন কিশোরদের পরিবারের কাছে। শনিবার থাই নৌবাহিনী এ চিঠি প্রকাশ করেছে।
গুহায় আটকে থাকা কিশোর এবং তাদের কোচ তাদের পরিবারকে চিঠি পাঠিয়েছে যেখানে বলা হয়েছে ‘চিন্তা করো না আমরা সবাই ভালো আছি’। চিঠি গুলোতে ফ্রাইড চিকেন খাওয়ার উচ্ছার কথাও বলেছে কিশোররা। এছাড়া ২৫ বছরের কোচ এক্কাপল চান্টাওয়াং কিশোরদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠিতে লিখেছেন, ‘কিশোরদের পিতা-মাতার উদ্দেশ্যে বলতে চাই তারা সবাই ভালো আছে। আমি প্রতিশ্রুতি করছি যতটা সম্ভব কিশোরদের যত্ন নিবো। আমি কিশোরদের পিতামাতার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের উদ্ধার করতে আসা সবাইকে ধন্যবাদ’।

অত্যধিক বৃষ্টিপাত, গুহায় অক্সিজেনের মাত্রা কমে আসা ও গুহার বাইরে বন্যার পানি ক্রমেই বেড়ে যাওয়ার অবস্থার মধ্যেই কিশোর দলকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে থাই কর্তৃপক্ষ। বন্যার পানি যাতে কিশোররা রক্ষা পেতে পারে এবং ডুব দিয়ে বের আসতে পারে, সেজন্য তাদের সাঁতার শেখানো হচ্ছে। তবে শুক্রবার থাই কর্তৃপক্ষ বলেছে, তারা সাঁতরিয়ে ডুব দিয়ে বের আসার জন্য এখনও প্রস্তুত নয়। বিবিসি











