,

এবার দক্ষিণ সিরিয়ার বিদ্রোহীরা অস্ত্রসমর্পণে রাজি হয়েছে : আসাদ

news-image

এবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারার বিদ্রোহীরা অস্ত্র সমর্পণে রাজি হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ার মধ্যস্ততায় জর্ডানের সীমান্তবর্তী এ প্রদেশটিতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে সিরিয়া। বিদ্রোহীরা একটি যুদ্ধবিরতি চুক্তিতেও ঐক্যমত পোষণ করেছে বলে আসাদ দাবি করেছেন।

শুক্রবার দামেস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সরকারি বাহিনী ইতোমধ্যেই জর্ডান সীমান্তবর্তী নাসীব এলাকা দখলে নিয়েছে যা প্রায় ৩বছর বিদ্রোহীদের দখলে ছিল। সরকারি বাহিনী ও রাশিয়ার সমন্বিত প্রচেষ্টার ফলেই তা দখল মুক্ত হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।

উল্লেখ্য, সিরিয়া সরকার সম্প্রতি দামেস্ক, দৌমা ইদলিব দখলে নেয়ার পর এবার পুরো দারার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সানার দাবি মতে, বিদ্রোহীরা একটি চুক্তির আলোকে তাদের সকল ভারী ও মাজারি অস্ত্র সরকারের কাছে জমা দেবে। ইসরায়েল সীমান্তবর্তী প্রদেশ দেরার নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে আসাদ বিজয়ের আরো একটি মাইল ফলক উম্মোচন করল। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে