,

দিনে কত বার মুখ ধোয়া জরুরি?

news-image

অনলাইন ডেস্ক: গরমে সূর্যের তীক্ষ্ণ তাপে অল্পতে মুখ ঘেমে যাওয়াটা স্বাভাবিক। অনেকের ত্বক আবার অতিরিক্ত তেলতেলেও হয়ে ওঠে। তাই, কিছুক্ষণ পর পর মুখ ধুয়ে ফেলেন অনেকেই। তাবে এতে আবার সম্যায় পড়তে হয়, কারণ বার বার মুখ ধুলে ত্বক হয়ে উঠবে রুক্ষ ও শুষ্ক।

তাহলে দিনে কত বার মুখ ধুলে ত্বকের কোনো ক্ষতি হবে না? এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলেছেন, ‘সারাদিনে কমপক্ষে তিন থেকে সর্বোচ্চ পাঁচ বার পর্যন্ত মুখ ধোয়া ভালো। তবে শীত প্রধান দেশের নাগরিকদের জন্য দিনে সর্বোচ্চ দুই বার মুখ ধোয়া যেতে পারে।’

কখন কখন মুখ ধোয়া সবচেয়ে ভালো?
প্রথমবার মুখ ধুতে হবে দিনের শুরুতেই। ঘুম থেকে উঠে অনেকেই গোসল সেরে নেন। সারাদিন ফ্রেশ থাকার এটাই সব থেকে ভাল উপায়। এতে আপনার মুখের ত্বকটাও পরিষ্কার হয়ে যাবে। যদি কোনো কারণে গোসল করা সম্ভব না হয় তবে ভাল করে অন্তত মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার জন্য ত্বকের উপযোগী যে কোনো ফেসওয়াস ব্যবহার করা যেতে পারে।

এছাড়া রাতে শোবার আগে ভাল করে মুখ ধুয়ে নিতে ভুলবেন না। এ সময়েও ত্বকের উপযোগী ফেসওয়াস ব্যবহার করতে পারেন। তবে এরপর অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম মুখের ত্বকে লাগিয়ে নিন। এতে সারা রাত আপনার তকের আদ্রর্তা বজায় থাকবে ও সকালেও ত্বকে কোমল ভাব অনুভব করবেন।

সারাদিন বাইরে কাটিয়ে আসার পরে বাড়িতে এসেই ভাল করে মুখ ধোয়া উচিত। এ সময় চাইলে ঘরে তৈরি করা যায় এমন ফেস প্যাক মুখে লাগানো ভালো। কমপক্ষে ২০ মিনিট মুখে রাখুন। ফেসপ্যাক তুলে ফেলার পরে মুখ ঠাণ্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন। এর পরে আর ফেস ওয়াস ব্যবহারের দরকার পড়বে না।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১