মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ নয়-মাহাতির মোহাম্মদ

news-image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন , ডা: জাকির নায়েককে ভারতের দাবি অনুযায়ী সে দেশে প্রত্যর্পণ করা হচ্ছেনা । বিতর্কিত ইসলামি এই আলেম সন্ত্রাসী কর্মকা-ে জড়িত এবং তার ভাষণ সমাজে ঘৃণার উদ্রেক করে চলেছে এই অভিযোগে ভারত তাকে দেশে ফিরিয়ে আনতে চায় ।

ভারত জাকির নায়েককে ফিরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে বিষয়টি নিশ্চিত হওয়ার একদিনের মাথায় মাহাথির মোহাম্মাদ বিষয়টি স্পষ্ট করেন । মাহাথির বলেন, ডা: জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়েছে এবং তিনি কোন সমস্যার সৃষ্টি করছেননা। ফলে আমরা তাকে ভারতে প্রত্যর্পণ করছি না। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহাতির একথা বলেন ।

টেলিভিশনের বিশিষ্ট বক্তা ও ওলামা ২০১৬ সালে ভারত ত্যাগ করেন এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় বসবাসের অনুমতি পান। উল্লেখ্য, গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় বলেছিল,জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়টি মালয়েশিয়া বিবেচনা করছে। ভারতের অভিযোগ,জাকির নায়েকের ভাষণ শুনে তরুণ সমাজ সন্ত্রাসবাদে দীক্ষিত হচ্ছে। আরও উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রথীশ কুমার বলেছিলেন, আমাদের দাবির ব্যাপারটি মালয়েশিয়ার সরকার বিশেষভাবে বিবেচনা করছে এবং আমাদের হাই কমিশনার বিষয়টি নিয়ে লেগে আছেন ।

জাকির নায়েক (৫২) তাকে ভারতে ফেরত যেতে বাধ্য করার বিষয়টি মিথ্যাচার ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। ভারত তার প্রতি নিষ্ঠুর আচরণ করছে বলে তিনি অভিযোগ করেন। ২০১০ সালে যুক্তরাজ্য তাকে সে দেশে ঢুকতে দেয়নি এবং তাকে অগ্রহনযোগ্য ব্যক্তি বলে উল্লেখ করে। ২০০৮ সালে টিভিতে জাকির নায়েক বলেন, আমেরিকার টুইন টাওয়ারে হামলার সঙ্গে আল কায়েদা জড়িত নয়। ওই হামলায় ৩ হাজার লোক নিহত হয়। এনডিটিভি