বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওয়াজের ১০ বছর, মরিয়মের ৭ বছর কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাকিস্তানের অ্যাকান্টিবিলিটি কোর্ট শুক্রবার এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডাদেশের পাশাপাশি নওয়াজের ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মের ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে।

নওয়াজ ও মরিয়ম লন্ডনে অবস্থান করছেন। নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন। এ কারণে নওয়াজ ও মরিয়ম এই রায় অন্তত সাত দিন পিছিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। কিন্তু আদালত আজই এ রায় ঘোষণা করলেন।-ডন