সিঙ্গাপুরে গয়না চুরিতে অভিযুক্ত স্বস্তিকা
বিনোদন প্রতিবেদক :শিরোনাম দেখে যদি ভাবেন কোনো ছবির শ্যুটিংয়ের মুচমুচে খবর, তাহলে ভুল করবেন। টালিগঞ্জের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একজোড়া দামি কানের দুল চুরির অভিযোগ উঠেছে। সিঙ্গাপুরে দর্পণ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে সেখানকারই একটি দোকানে নাকি এমন কাণ্ড ঘটেছে। ভারতের একটি নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে।
সূত্র জানায়, স্বস্তিকার বিরুদ্ধেশপ-লিফটিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে। শপ-লিফটিংয়ের অর্থ, কোনো রিটেল স্টোর থেকে জিনিস চুরি করা। বিশ্বস্ত সূত্রের খবরানুযায়ী, ওই গয়নার দোকানের তরফে ফেস্টিভ্যাল কমিটির এক সদস্যকে মেইল মারফত বিষয়টি জানানো হয়েছে। সেখানে তারা লিখেছেন, স্বস্তিকা তাদের দোকান থেকে একটি নেকলেস কেনেন। নেকলেসটির পাশেই রাখা ছিল এক জোড়া কানের দুল। স্বস্তিকা দোকান ছাড়ার পর থেকেই ওই দুল জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না।











