তিন লাখ ডলারে এক রাত!

news-image

অনলাইন ডেস্ক: সাধারণত করপোরেট নির্বাহীদের জন্য ভালো খাবার, দামি ওয়াইন আর ফাইভ স্টার হোটেলকে স্ট্যান্ডার্ড ধরা হয়। কিন্তু প্রাজ্ঞ একজন বস অবকাশ কাটানোর জন্য কারাকক্ষকে বেছে নিয়েছেন। আর এ জন্য এক রাতে ব্যয় করছেন তিন লাখ ডলার! হ্যাঁ, তেমনটাই ঘটতে যাচ্ছে। কারণ এই নিবাসটি সাধারণ কোনো কয়েদির নয়, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলার। এর অবস্থান দক্ষিণ আফ্রিকার রোবেন দ্বীপে, যেখানে ম্যান্ডেলার দীর্ঘ ২৭ বছরের কারাবাসের মধ্যে ১৮ বছরই কেটেছে। সেখানে কয়েদি হিসেবে তাঁর নম্বর ছিল ৪৬৬৬৪।

৮ ফুট বাই ৭ ফুট আয়তনের ওই কারাকক্ষটিতে ম্যান্ডেলার জন্মদিনে (১৮ জুলাই) রাত্রি যাপন করা যাবে। এ জন্য নিলামের আয়োজন করেছে ‘সিইও স্লিপআউট সাউথ আফ্রিকা’। এ নিলাম থেকে অর্জিত আয় প্রিজন টু কলেজ পাইপলাইন (পিটুপি) নামে ফান্ডে ব্যবহার করা হবে।

সিইও স্লিপআউটের মুখপাত্র লিয়ান ম্যাকগোয়ান বলেন, ‘পিটুপি ফান্ডের জন্য ওই কারাকক্ষটিকে নিলামে তোলা হয়েছে, যা কারারুদ্ধদের শিক্ষাদানের উদ্যোগে ব্যবহার করা হবে।’

অনলাইন ওই নিলামে অভিহিত মূল্য ছিল আড়াই লাখ ডলার। এরই মধ্যে নিলামে তিনজন অংশ নিয়েছেন। দাম উঠেছে তিন লাখ ডলার। এ নিলাম চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। সেই হিসাবে এর দাম আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে বিজয়ী ব্যক্তি ম্যান্ডেলার কারাকক্ষে রাত্রিযাপনের সুযোগ পাবেন। এ ছাড়া আরো ৬৬ জন ওই জেলখানার অন্য অংশে ঘুমাবেন। নিলামে ৬৭ জনকে নির্বাচিত করার একটা তাৎপর্য আছে। সেটি হলো ম্যান্ডেলা বর্ণবিরোধী আন্দোলনে তাঁর জীবনের ৬৭ বছর সঁপে দিয়েছিলেন।

রোবেন দ্বীপের ওই কারাগারটিকে বর্তমানে অবশ্য জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশও বটে। তবে এ নিলাম নিয়ে জাদুঘর কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। একই সঙ্গে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনও বলছে, তাদের সঙ্গে এই নিলামের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সেই কারণে এর দায়ভার তারা নেবে না।সূত্র : এএফপি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ