রেসিপি: বিয়ে বাড়ির রোস্ট

news-image

লাইফস্টাইল ডেস্ক: বিয়ে বাড়ির খাবার মানেই জিভে জল আনা স্বাদ। বাসায়ই বানিয়ে ফেলতে পারেন বিয়ে বাড়ি স্টাইলের রোস্ট। সাদা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই সুস্বাদু এই রোস্ট। জেনে নিন রেসিপি।

উপকরণ
মুরগি- ১ কেজি
পোস্তদানা বাটা অথবা কাজু বাদাম- ১ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা- প্রয়োজন মতো
জর্দার রং- ১ চিমটি
তেল- ১/৪ কাপ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো

কাঁচামরিচ- কয়েকটি
গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
তেজপাতা- ১টি
এলাচ- ১টি
দারুচিনি- ১ টুকরা
লবঙ্গ- ৩টি
টমেটো সস- ১ টেবিল চামচ
টক দই- আধা কাপের কম
দুধ- আধা কাপ
চিনি- ১ চা চামচ
কেওড়া জল- ১ টেবিল চামচ
গাওয়া ঘি- ১ চা চামচ
রোস্টের মসলা তৈরির উপকরণ
এলাচ- আড়াই টেবিল চামচ
দারুচিনি- দেড় টেবিল চামচ
শাহি জিরা- দেড় চা চামচ
জয়ত্রী- ১ চা চামচ
জয়ফল- ১টি
গোলমরিচ- ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
রোস্টের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে গুঁড়া করে নিন। ভাজার দরকার নেই গুঁড়া করার আগে। এখান থেকে ১ চা চামচ মসলা ব্যবহার করতে হবে রোস্ট তৈরির জন্য। পোস্তদানা ভাজার আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এই উপকরণটি হাতের কাছে না থাকলে কাজু বাদাম বাটা ব্যবহার করতে পারেন।

১ কেজি ওজনের মুরগি চার টুকরা করে কেটে নিন। ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিন রোস্টের টুকরা। সামান্য লবণ ও জর্দার রং একসঙ্গে মিশিয়ে মাংসের টুকরা মেখে নিন। কিছুক্ষণ পর তেল গরম করে সোনালি করে ভেজে নিন মাংস। দেশি মুরগি হলে কm সময় ভাজতে হবে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়া, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, টমেটো সস ও টক দই একসঙ্গে মিশিয়ে নিন। পেঁয়াজ বেরেস্তার তেল ও রোস্ট ভাজার তেল একসঙ্গে মিশিয়ে নিন। দুই তেলের মিশ্রণে মসলা মিশ্রণটি দিয়ে কষিয়ে নিন ভালো করে। মাঝারি আঁচে কষাবেন। একটি একটি করে ভেজে রাখা রোস্টের টুকরা দিয়ে আরও কয়েক মিনিট কষান। সামান্য পানি দিয়ে প্যান ঢেকে রাখুন ১০ মিনিট।

এরমধ্যে দুধের সঙ্গে ১ চা চামচ পোস্তবাটা মিশিয়ে প্যানে দিয়ে দিন। চিনি ও কাঁচামরিচ দিয়ে নেড়ে দিন। আরও ১০ মিনিট ঢেকে রাখুন প্যান। চুলার জ্বাল একদম কমিয়ে দিন। কেওড়া জল ও ঘি দিয়ে নেড়ে ঢেকে দিন। ৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন গরম পোলাওয়ের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার